বাংলাদেশে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে আগামী ২৯ অক্টোবর ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক খোমেনী ইহসান।
সমাবেশে খোমেনী ইহসান বলেন, ভারতীয় আধিপত্যবাদের অবসান ও হাইকমিশনারের অপতৎপরতা বন্ধে আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি ভারতীয় আধিপত্যবাদ ও ফাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসবাদী দল হিসেবে ঘোষণা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করা হয়।
সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদ, বাংলাদেশ মুসলিম লীগ এবং বিপ্লবী ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।