বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই পদে পদায়ন করা হয়।
অন্যদিকে, এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।