রাজধানীর তুরাগে যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে চন্ডালভোগ ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য বল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় ফুটবলপ্রেমী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তুরাগ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আতিকুর রহমান আতিক। হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন তুরাগ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোস্তফা জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.কে ফরিদ হোসেন, তুরাগ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন-উর-রশিদ, নেতা আমান উল্লাহ ভূঁইয়া (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আলমাস আলী, তুরাগ থানা বিএনপির সদস্য ও কাউন্সিলর প্রার্থী আব্দুল আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সোহেলী পারভীন শিখা এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বুলু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন যুবসমাজকে মাদকমুক্ত থেকে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণদের নিয়মিত ক্রীড়াচর্চায় যুক্ত থাকার আহ্বান জানান বক্তারা।