ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দল কংগ্রেসের অন্যান্য শীর্ষস্থানীয় সদস্যদেরও আটক করে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সম্প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ব্যাপক হামলার প্রতিবাদ ও এর জবাব চাইতে কংগ্রেস নেতারা দিল্লির লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান নেন।

সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করার পর মোদি সরকার প্রাথমিক দাবি মেনে নেওয়ার কথা জানালেও, আন্দোলন চালিয়ে যাওয়ায় পুলিশ তাদের জোরপূর্বক আটক করে। এ সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাওয়ার সময় তার নাক থেকে রক্ত বের হতে দেখা যায়।

এর আগে গতকাল সোমবার রাজধানীর পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও মারধর চালায়। এই পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার জবাব মোদি সরকারকে দিতেই হবে এবং ভারতীয় তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য নরেন্দ্র মোদির অবিলম্বে প্রধানমন্ত্রিত্ব ছাড়া উচিত।

সূত্র: এনডিটিভি