জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সাধারণ মানুষের মাঝে জাগিয়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা।
আগামী ১৪ ও ১৫ জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দুপচাঁচিয়া: বিকেল ৩টায় সিও অফিস এলাকায় পদযাত্রা ও পথসভা।
বগুড়া মহানগর: সন্ধ্যা ৭টায় কালিতলা হাট এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। এটি দত্তবাড়ি, বড়গোলা, থানামোড়, কাঁঠালতলা ও নবাববাড়ি রোড হয়ে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হবে। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে।
১৫ জুলাই (বুধবার): বেলা ৩টায় মোকামতলা উপজেলায় পদযাত্রা ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।
এই পদযাত্রা ও পথসভায় এনসিপির কেন্দ্রীয় আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি), সদস্য সচিব আখতার হোসেন (এমপি), ড. আতিক মুজাহিদ (এমপি), নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, সরোয়ার তুষার, তাহসিন রিয়াজ, গাজী সালাহউদ্দীন তানভীর, সাকিব মাহদী ও ইমরান ইমনসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
রোববার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি বগুড়া জেলা শাখার নেতারা এই তথ্য নিশ্চিত করেন। তারা জানান, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পদযাত্রার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে এনসিপি নেতৃবৃন্দ জানিয়েছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!