বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’ মুক্তি পেতে যাচ্ছে আজ ২৫ জুন দিবাগত রাতে। এই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, তখন সিরিজটির গল্পকার ও প্রযোজক সৈয়দ আহমেদ শাওকী জানালেন, এটিই তার ক্যারিয়ারের এখন পর্যন্ত বলা ‘সবচেয়ে প্রিয়’ গল্প।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পেতে যাওয়া এই সিরিজটি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাওকী লিখেছেন, ‘আউট অব অল দ্য স্টোরিজ উই হ্যাভ টোল্ড সো ফার, দিস ওয়ান ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট।’
‘তাকদীর’ বা ‘কারাগার’-এর মতো তুমুল জনপ্রিয় সিরিজ উপহার দেওয়া এই নির্মাতার এমন মন্তব্য সিরিজটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।
গল্পের মূল বিষয়: ৮ পর্বের এই সিরিজে অনুসন্ধানী সাংবাদিকতা ও সত্যের সন্ধানের পাশাপাশি গভীর ফ্যামিলি ড্রামা ও মানুষের মনস্তাত্ত্বিক লড়াই ফুটে উঠবে।
তারকা কুশলী: জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন, আফসান আরা বিন্দু, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনারসহ অনেকে।
নির্মাণ: ফিল্ম নয়ের প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী ও আয়মান আসিব শাহীন।
রহস্য ও রোমাঞ্চে ঘেরা ‘হেডলাইন’ আজ রাতেই মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!