মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নবনির্বাচিত কমিটির সদস্যরা।
আজ মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন। দেশের গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে শুধু ইতিবাচক খবরই নয়, যেকোনো খাতের নেতিবাচক বা ত্রুটিপূর্ণ তথ্যও যেন তারা সমানভাবে সংবাদে তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের অন্য নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব এবং সাধারণ সদস্য গোলাম সামদানি ভূঁইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান ও শাহাদাত হোসেন (রাকিব)।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!