রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, উত্তরা ক্লাবের পাশের একটি অপহরণের ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের করা চার্জশিটভুক্ত আসামি এস এম শাহীনুজ্জামান শাহীন।
উত্তরায় ব্যবসা করা শাহীন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন যে তার বিরুদ্ধে এই মামলার বিষয়টি তিনি জানতেন না। পুলিশ তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। শাহীনুজ্জামান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কাঁচি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!