যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার রাতে হরমুজ প্রণালির ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই তেহরান এই পাল্টা আক্রমণ শুরু করে।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, কুয়েতের আকাশসীমায় ড্রোন প্রবেশের তথ্য নিশ্চিত করে দেশটির সেনাবাহিনী লোকজনকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ১৩টি ইরানি মিসাইলের মধ্যে ১০টি প্রতিহত করা হয়েছে এবং বাকি তিনটি দুর্গম এলাকায় পড়েছে। এছাড়া বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনা ও রাডার ব্যবস্থাকে টার্গেট করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, এসব দেশের পাশাপাশি ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের ওপরও হামলা চালানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!