রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (০৬ জুলাই) রাজউকের আওতাধীন তুরাগের বামনারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানা ও বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ইমারত পরিদর্শক ও ডেসকোর নিযুক্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, অভিযਾਨের অংশ হিসেবে বামনারটেক, মাদবর নগর ও ধউর এলাকার বেশ কিছু নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি ভবনের অবৈধ অংশ অপসারণ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রাজধানীতে অনুমোদনহীন ও বিধিবহির্ভূত ভবন নির্মাণ রোধে মোবাইল কোর্ট ও রাজউকের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবন মালিক ও নির্মাণসংশ্লিষ্ট সবাইকে যথাযথ অনুমোদন নিয়ে নির্মাণকাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!