পাবনা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে। এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।