টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহাঙ্গীর আকন্দের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) বিকেলে টঙ্গী পূর্বের মাছিমপুর এলাকার মুন্সিবাড়ি, তিতাস গ্যাস রোডস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কলিমুল্লাহ ইকবাল, সাংবাদিক আনোয়ার হোসেন, সংগঠনের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শেখ রাজিব, সাবেক সভাপতি সুজন সারোয়ার, সহ-সভাপতি মোস্তফা এবং সাংবাদিক বি এ রায়হান, পলাশ সরকার, মনসুর শেখ, নজরুল ইসলাম ও পাপেল মিয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে মরহুমার জান্নাত নসিবের জন্য প্রার্থনা করা হয়।