শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—আমরা টেকনোলজিস ও সোনালি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি—তাদের শেয়ারহোল্ডারদের জন্য নতুন লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি এই তথ্য প্রকাশ করে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩ টাকা ১৭ পয়সা লোকসান করেছে। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৬ পয়সায়। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেটের তারিখ পরবর্তীতে জানানো হবে।
২০২৫ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৫ পয়সায়। কোম্পানির এজিএম আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট।