নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
ঘোষিত বাজেটে ব্যয় নির্বাহের পর ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা (রাজস্ব খাত থেকে ৭ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন খাত থেকে ৩৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা)। ৪৩ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা (রাজস্ব খাতে ৬ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা এবং উন্নয়ন খাতে ৩৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা)। ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা।
বাজেট উপস্থাপনকালে পৌরসভার প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, “নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী পৌর প্রশাসন গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নই এই বাজেটের অগ্রাধিকার।
অনুষ্ঠানে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর উপস্থিত নাগরিকরা বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।