দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন নতুন রোগী।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন নারী এবং দুইজন পুরুষ। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে; যার মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৬৭৯ জন এবং নারী ২ হাজার ২৪৪ জন।
বিশেষজ্ঞরা মশাবাহিত এই রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।