অভিনেত্রী পরীমণি শুটিং ও তারকাখ্যাতির বাইরে সন্তানদের কাছে এক পরম মমতাময়ী মা। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বড় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও পরবর্তীতে দত্তক নেওয়া কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই গড়ে তুলেছেন তার সংসার।

সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে নিয়মিত প্রকাশ করেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, ছেলে পূণ্যকে নিয়ে সুইমিংপুলের নীল পানিতে জলকেলিতে মেতে উঠেছেন পরীমণি। ছবিতে মা ও ছেলের হাসিমুখ, খুনসুটি এবং নিবিড় ভালোবাসার ছবি ফুটে উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা ও ভালোবাসা কুড়াচ্ছে।