বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে প্রমাণিত হওয়ায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজাল পদ হারিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় তাঁর সভাপতি পদটি শূন্য ঘোষণা করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ধারা ২৩ (১) (খ) অনুযায়ী ঋণখেলাপি হওয়ায় আলী আফজালের সভাপতি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।