বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

রোববার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

পোস্টে সার্জিও গর উল্লেখ করেন, এই সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি অসাধারণ চুক্তি করেছেন। এর অংশ হিসেবে বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের পূর্বের প্রাথমিক ক্রয়াদেশ বা অর্ডারকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।

মার্কিন এই বিশেষ দূত আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। লাখ লাখ উচ্চ বেতনের চাকরি তৈরি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বৃদ্ধি এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।