বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন যে, তার মা মারা যাওয়ার সময় তিনি জেলখানায় থাকা সত্ত্বেও তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে মায়ের মুখ দেখার সুযোগ দেয়নি। রোববার (৩০ আগস্ট) নোয়াখালীর সেনবাগে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পৃথক দুটি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে জয়নুল আবদিন ফারুক বলেন, সেই ক্ষোভের প্রতিশোধ তারা এখনও নেননি এবং নেবেনও না। দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আইন নিজের হাতে তুলে না নিয়ে তারা জনগণের সেবা করার ওপর জোর দিচ্ছেন। এছাড়া নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের কথা জানিয়ে তিনি উল্লেখ করেন: পর্যাপ্ত গাছ লাগানো হবে, গরিবদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, কৃষকদের ঋণ মওকুফ করা হবে, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেওয়া হবে
বিকালে উপজেলার বাতাবন্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে জয়নুল আবদিন ফারুক বলেন, সেনবাগে কোনো অবস্থাতেই স্কুলগামী শিশুদের ইভটিজিং বা রাস্তায় হেনস্তা সহ্য করা হবে না। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত নিশ্চিত করতে ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সৈয়দ হারুন (এমজেএফ)। এছাড়া নোয়াখালী জেলা ও সেনবাগ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভা