দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইরনা ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক যোগাযোগ এবং কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধানের এই তেহরান সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক নানা ইস্যুতে এই সফরে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।