বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় কাতারের আমির রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর ভবিষ্যৎ দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে শেখ তামিম আশা প্রকাশ করেছন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ এবং কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এরপর গত ২১ আগস্ট শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।