উত্তরা তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে, পদপ্রার্থী হলেও তিনি নেতা হিসেবে নয়, বরং ওয়ার্ডবাসীর প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চান।

দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে যুক্ত থেকে সেবামূলক কাজ করে আসা হাজী জহিরুল ইসলাম বলেন, “আমার বাবাও মেম্বার ছিলেন এবং সেবক হিসেবে মানুষের পাশে ছিলেন। আমিও বাবার মতোই জনগণের সেবা করতে চাই।”

দলীয় মনোনয়ন পেলে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “দল যদি আমাকে ৫৪ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে বেছে নেয়, তবে ইনশাআল্লাহ এই ওয়ার্ডকে মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও চাঁদাবাজমুক্ত করে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”

স্থানীয়রা জানিয়েছেন, সামাজিক ও ধর্মীয় কাজের মাধ্যমে হাজী জহিরুল ইসলাম এলাকায় ইতিমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকা এই প্রার্থী বর্তমানে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।