গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বের বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রথম পর্বের প্রতি ইসরাইলের পূর্ণ সম্মতির ওপর বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এর মধ্যে রয়েছে গাজা থেকে দখলদার ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং সব ধরনের সামরিক হামলা চিরতরে বন্ধ করা।
চুক্তিকে সফলভাবে এগিয়ে নিতে আরও কিছু জরুরি শর্তের কথা উল্লেখ করেছে হামাস। গোষ্ঠীটির দাবি অনুযায়ী শর্তগুলো হল— শুক্রবার (৩১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস এই অবস্থান পরিষ্কার করে জানায়, চুক্তিতে সম্মত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন এবং এ সংক্রান্ত একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের জন্য দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিশ্রুতিই হলো প্রধান ও অপরিহার্য পূর্বশর্ত। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজা প্রশাসন পরিচালনার জন্য একটি জাতীয় প্রশাসনিক কমিটি গঠন করা। উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা। ইসরাইল-সমর্থিত স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোকে চিরতরে ভেঙে দেওয়া।
হামাস জানিয়েছে, দখলদার বাহিনী যতক্ষণ পর্যন্ত প্রথম পর্বের শর্তগুলো পুরোপুরি মেনে না নেবে এবং হামলা বন্ধ না করবে, ততক্ষণ পরবর্তী ধাপ নিয়ে কোনো অগ্রগতি সম্ভব নয়।